Home বাংলাদেশ সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, সভাপতি সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি, সভাপতি সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ডেস্ক রিপোর্ট : সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার রাতে সংসদ অধিবেশনে এ–সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়।
সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, কমিটিটি ১৭ সদস্যের করার পরিকল্পনা ছিল। এ জন্য বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দিতে অনুরোধ জানানো হলেও তারা কোনো নাম দেয়নি। ফলে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—চিফ হুইপ নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. অলিউল্লাহ।
কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করে অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সংসদের প্রথম অধিবেশনেই এ বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। সেই অবস্থান থেকেই তাঁরা কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here